লাউয়াছড়া জাতীয় উদ্যান একটা সংরক্ষিত বনাঞ্চল। ঢাকা থেকে ট্রেনে করে শ্রীমঙ্গল যেতে কমলাপুর কিংবা বিমান বন্দর রেলওয়ে স্টেশান হতে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন আপনার ভ্রমণ সঙ্গী হিসাবে।
দ্রুত তথ্য
- অবস্থান: ঢাকা, সিলেট বিভাগ

লাউয়াছড়া জাতীয় উদ্যান-এ কী দেখবেন?
মূলত জীব বৈচিত্র এ বনের প্রধান আকর্ষণ। এই জায়গাটিও ভ্রমণকারীদের কাছে খুব প্রিয়। উঁচু নিচু ও আলো আঁধারের চোখ ধাঁধানো খেলা, পাখির কিচিরমিচির, ঝিঝি পোকার গান সব কিছু মিলিয়ে অদ্ভুত জাদুতে আপনাকে বিমোহিত করে রাখবে ঘের বেড়ানোর সময়টুকু। ট্রেকিং এর সহায়তার জন্যে আছে গাইড। রেললাইনের পাশ দিয়ে কিছুক্ষণ হেঁটে বেড়াতে পারেন। জীব বৈচিত্রের ভরপুর এই উদ্যানে দেখা মেলে বিচিত্র প্রজাতির বিড়ল পশুপাখির। তারমধ্যে চাপালিশ, সেগুন, আগর, জারুল, আকাশমনি, লোহাকাঠ, আওয়াল সহ ১৬০ প্রজাতির উদ্ভিদ। লাউয়াছড়ার বনের মাঝদিয়ে চলে গেছে ঢাকা-সিলেট রেললাইন। বনের সৌন্দর্যকে কাছ থেকে দেখার জন্যে আছে ৩টি ট্রেইল। চাইলে সাথে করে গাইড নিয়ে নিতে পারবেন। আধা ঘন্টা, এক ঘন্টা ও তিন ঘন্টার ভিন্ন এই ট্রেইল গুলোতে ট্রেকিং করে খুব কাছ থেকে এই বনের রূপ উপভোগ করার সুযোগ পাবেন। এছাড়া লাউয়াছড়া যাবার পথে চোখে পড়বে চা-বাগান, উচু-নিচু টিলা, আনারস, লিচু ও লেবু বাগান। ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ২৪০ প্রজাতির পাখি, ৬ প্রজাতির সরীসৃপ রয়েছে। এছাড়াও রয়েছে পাহাড়ি ময়না, ধনেশ, মথুরা, সবুজ ঘুঘুসহ বিচিত্র বিচিত্রন ধরনের পাখি। রেললাইনের দুইপাশে গাছগাছালি। জাতীয় তথ্যকোষের হিসেবে এই উদ্যানে ৪৬০ প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে। এছাড়া লাউয়াছড়া উদ্যানের ভিতরেই আছে খাসিয়াপুঞ্জি, পানের বরজ, চা বাগান ও ঝিরি। উল্লেখযোগ্য বন্যপ্রাণীর মধ্যে হরিণ, লজ্জাবতী বানর, মুখপোড়া হনুমান, বনরুই গন্ধগোকুল, বাগডাশ, বনমোরগ, সজারু, অজগর সাপ, গুইসাপ, হনুমান, শেয়াল, মেছোবাঘ, চিতাবিড়াল, বনবিড়াল, কাঠবিড়ালী, বন্যকুকুর উল্লেখযোগ্য। লাউয়াছড়া উদ্যানই বিলুপ্ত প্রায় উল্লুকের সবচেয়ে বড় বিচরণ অঞ্চল। রাস্তার দুপাশেই সবুজের ছড়াছড়ি, মনে হবে যেন সবুজের একটা স্বর্গরাজ্য।
কীভাবে যাবেন?
ঢাকা থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে যেতে ট্রেন হচ্ছে সবচেয়ে ভাল মাধ্যম।
চট্টগ্রাম থেকে ট্রেনে শ্রীমঙ্গল যেতে, পাহাড়িকা এবং উদয়ন এক্সপ্রেস নামের দুটি ট্রেন সপ্তাহে ৬ দিন চলাচল করে।
বাসে করে ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে ফকিরাপুল অথবা সায়দাবাদ থেকে ৫৭০ থেকে ৭০০ টাকা ভাড়ায় হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সিলেট এক্সপ্রেস, এনা ইত্যাদি এসি/নন এসি বাস পাওয়া যায়।
ট্রেনে যেতে সময় লাগে সাত থেকে সাড়ে সাত ঘণ্টা।
বাসে যেতে সময় লাগে ৪ ঘন্টার মত।
শ্রেণী ভেদে জনপ্রতি ট্রেনে যেতে ভাড়া ২৪০ থেকে ৮২৮ টাকা।
কোথায় থাকবেন?
শ্রীমঙ্গলে থাকার জন্যে রয়েছে বেশ কিছু চমৎকার মনোমুগ্ধকর রিসোর্ট। আছে চা বাগান ঘেঁষা বহু কটেজ ও সরকারি বেসরকারি গেস্ট হাউজ। আপনার চাহিদা মত যে কোন জায়গায় থাকতে পারবেন। লাউয়াছড়ার খুব কাছে গ্রান্ড সুলতান গলফ রিসোর্ট নামে পাঁচ তারকা মানের রিসোর্ট রয়েছে। শ্রীমঙ্গল শহরেও রয়েছে নানা মানের হোটেল। এছাড়া আরও কম খরচে শ্রীমঙ্গল থাকতে চাইলে শহরে বিচিত্র মানের হোটেল আছে, একটু খুঁজে দেখলেই পেয়ে যাবেন আপনার মন মত হোটেল। চা বাগান ঘেঁষা ও চমৎকার আবহের রিসোর্ট গুলোর মধ্যে উল্লেখযোগ্য – টি রিসোর্ট ও মিউজিয়াম, নভেম ইকো রিসোর্ট, নিসর্গ ইকো কটেজ, নিসর্গ লিচিবাড়ি কটেজ, লেমন গার্ডেন রিসোর্ট, শান্তি বাড়ি রিসোর্ট, বালিশিরা রিসোর্ট, টিলাগাঁও ইকো ভিলেজ ইত্যাদি। শ্রীমঙ্গলের হোটেল রিসোর্টের আরও বিস্তারিত তথ্য জানতে পড়ুন শ্রীমঙ্গল এর সবচেয়ে চমৎকার ১০ রিসোর্ট ও হোটেল।
বাংলাদেশ ভ্রমণে ফ্লাইট বুক করতে Tripzao তে সার্চ করুন — সেরা দামে দেশের যেকোনো গন্তব্যে যাওয়ার ticket পাবেন।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
লাউয়াছড়া জাতীয় উদ্যান কীভাবে যাবেন?
ঢাকা থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে যেতে ট্রেন হচ্ছে সবচেয়ে ভাল মাধ্যম। চট্টগ্রাম থেকে ট্রেনে শ্রীমঙ্গল যেতে, পাহাড়িকা এবং উদয়ন এক্সপ্রেস নামের দুটি ট্রেন সপ্তাহে ৬ দিন চলাচল করে। বাসে করে ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে ফকিরাপুল অথবা সায়দাবাদ থেকে ৫৭০ থেকে ৭০০ টাকা ভাড়ায় হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, স
ঢাকা এলাকায় কোথায় থাকবেন?
শ্রীমঙ্গলে থাকার জন্যে রয়েছে বেশ কিছু চমৎকার মনোমুগ্ধকর রিসোর্ট। আছে চা বাগান ঘেঁষা বহু কটেজ ও সরকারি বেসরকারি গেস্ট হাউজ। আপনার চাহিদা মত যে কোন জায়গায় থাকতে পারবেন। লাউয়াছড়ার খুব কাছে গ্রান্ড সুলতান গলফ রিসোর্ট নামে পাঁচ তারকা মানের রিসোর্ট রয়েছে। শ্রীমঙ্গল শহরেও রয়েছে নানা মানের হোটেল। এছাড়া আরও
লাউয়াছড়া জাতীয় উদ্যান সম্পর্কে সংক্ষেপে কী জানা দরকার?
লাউয়াছড়া জাতীয় উদ্যান একটা সংরক্ষিত বনাঞ্চল। ঢাকা থেকে ট্রেনে করে শ্রীমঙ্গল যেতে কমলাপুর কিংবা বিমান বন্দর রেলওয়ে স্টেশান হতে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন আপনার ভ্রমণ সঙ্গী হিসাবে। কীভাবে যাবেনঢাকা থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে যেতে ট্রেন হচ্ছে সবচেয়ে ভাল মাধ্যম।
তথ্য সূত্র: Vromon Guide
