জাপান — যেখানে অতীত আর ভবিষ্যৎ একসাথে বাস করে। Cherry blossom (sakura), Kyoto-র historic temple, Tokyo-র neon skyline, Mount Fuji, bullet train। বাংলাদেশিদের জন্য জাপান ভিসা তুলনামূলকভাবে কঠিন কিন্তু সঠিক প্রস্তুতি থাকলে সম্ভব। ২০২৬ এর সম্পূর্ণ গাইড — যা জানা দরকার সব এই পোস্টে।
দ্রুত তথ্য
- ভিসার ধরন: Tourist Visa (single-entry, ৯০ দিন)
- Fee: ~৩,৫০০৳ (single entry)
- Processing time: ৫-৭ কর্মদিবস
- আবেদন কোথায়: Japanese Embassy Dhaka (সরাসরি, VFS নেই)
- Stay: ১৫/৩০/৯০ দিন (officer discretion)
Self-Sponsored বনাম Invitation-Based
Japan ভিসা ২ ভাবে পাওয়া যায়। Self-sponsored — আপনি নিজে খরচ বহন করছেন, financial proof দেখাতে হবে। ব্যাংক balance ৮-১০ লক্ষ minimum। Invitation-based — Japan-এ থাকা কোনো person বা company আপনাকে invite করছে। তাদের letter of guarantee, residence card, tax certificate লাগবে।
আবেদন প্রক্রিয়া
Japanese Embassy Dhaka-র website (bd.emb-japan.go.jp) থেকে visa application form download। English-এ পূরণ। প্রতিটি field accurate।
Day-by-day plan English-এ। প্রতিদিন কোথায় থাকবেন, কী দেখবেন। Hotel reservation (refundable booking-ও acceptable)। Flight reservation।
Gulshan, Dhaka-এর Japanese Embassy-এ সরাসরি যান (no appointment, walk-in basis সকাল ৯:৩০–১১:৩০)। সব ডকুমেন্ট অর্ডারে। Original passport জমা।
Application receipt-এ collection date লিখা থাকবে — সাধারণত ৫-৭ কর্মদিবস পর। Original receipt রাখুন collection-এর জন্য।
Designated date-এ Embassy থেকে collect। Approved হলে visa stamped। Refused হলে কারণ ছাড়াই reject — Japan reject reason বলে না।
কোন কোন ডকুমেন্ট লাগবে
Rejection-এর সাধারণ কারণ
Japan rejection rate বাংলাদেশিদের জন্য ৩০-৪০%। সবচেয়ে common — Itinerary দুর্বল (specific না, vague), Financial proof অপর্যাপ্ত, Tax history নেই, প্রথমবার বিদেশ যাচ্ছেন (no travel history)। Japan প্রথম international destination হিসেবে cool না — Schengen, UK, USA, Australia, Korea visa stamps থাকলে প্রক্রিয়া অনেক সহজ। Cherry blossom season (March-April) এ apply rate-ও বেশি, rejection-ও বেশি — তাই বিকল্প time choose করুন।
Specific itinerary সবচেয়ে important। “Tokyo, Kyoto, Osaka 7 days” এই vague answer-এ rejection। বরং day-by-day: “Day 1: Narita-Tokyo, Asakusa Sensoji Temple। Day 2: Tsukiji market, Shibuya Crossing…” এই specific plan। Hotel booking confirmed শুরু থেকে শেষ পর্যন্ত। JR Pass-এর info, attraction tickets — সব আগে research করে show করুন। এটা প্রমাণ করে আপনি serious tourist, immigration risk না।
খরচ
| খাত | পরিমাণ |
|---|---|
| Visa Fee (Single Entry) | ~৩,৫০০৳ |
| Photo + Photocopy | ~৬০০৳ |
| Itinerary Translation/Print | ~৫০০৳ |
| Travel Insurance | ~৪,০০০৳ |
| Total Application Cost | ~৮,৬০০৳ |
Japan flight সবচেয়ে সস্তা — China Eastern, Cathay Pacific (HK transit), Thai Airways (Bangkok transit)। Direct Bangladesh-Japan flight নেই। Tripzao এ Tokyo + Bangkok multi-city সার্চ করলে এক ট্রিপে দুই দেশ ঘুরে আসতে পারবেন।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)
Japan visa পেতে কত আগে আবেদন করব?
যাত্রার ২-৩ মাস আগে। Embassy ৩ মাসের আগের application accept করে না সাধারণত। ১ মাসের কম থাকলেও apply করা যায় কিন্তু risky — processing দেরি হলে trip miss।
Reject হলে আবার কতদিন পর apply করতে পারব?
৬ মাসের মধ্যে আবার apply করলে আগের refusal record দেখে আবার reject। তাই ৬-১২ মাস gap রেখে, নতুন strong documents সহ apply করুন।
Multi-entry Japan visa পাওয়া যায়?
প্রথমবার সাধারণত single-entry। ১-২ বার single-entry visit করার পর multi-entry (3 years) eligible হবেন। সরাসরি multi-entry প্রথমবারে rare।
