এলেঙ্গা রিসোর্ট (Elenga Resort) টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার এলেঙ্গা নামক জায়গাে ২০০৮ সালে সম্পূর্ণ ব্যক্তি মালিকানায় গড়ে উঠে। একদিনের জন্য হলরুম ভাড়া নেয়ার খরচ ২৫,০০০ টাকা।
দ্রুত তথ্য
- অবস্থান: ঢাকা, ঢাকা বিভাগ

এলেঙ্গা রিসোর্ট সম্পর্কে
নদী ও গাছগাছালিপূর্ণ গ্রামীণ আবহ এই রিসোর্টকে দিয়েছে ভিন্ন কেবলা। এখানে আসা দর্শনার্থীদের জন্য আছে হর্স রাইডিং এবং নৌ ভ্রমণের সকল আয়োজন। এই রিসোর্টের মিটিং রুমের ভাড়া ১০,০০০ টাকা।
এলেঙ্গা রিসোর্টে গেট টুগেদার, ডিজে পার্টি, পিকনিক অথবা যেকোন অফিসিয়াল অনুষ্ঠান করার জন্য ৫০ থেকে ১৫০ জনের আয়োজনের সকল ব্যবস্থা রাখা হয়েছে। কটেজ এবং রুম ভাড়াকটেজ/রুমভাড়া4 বেড রুম লাক্সারি কটেজ (এসি)১৬,৮৭৫ টাকা3 বেড রুম প্রিমিয়ার কটেজ (এসি)১৫,০০০ টাকাএসি ডিলাক্স রুম (সিঙ্গেল)৪,০০০ টাকাএসি ডিলাক্স রুম (ডাবল)৫,২৫০ টাকাএসি সুপার ডিলাক্স রুম (সিঙ্গেল)৪,৭৫০ টাকাএসি সুপার ডিলাক্স রুম (ডাবল)৫,৬২৫ টাকাএসি প্রিমিয়ার রুম (সিঙ্গেল)৫,২৫০ টাকাএসি প্রিমিয়ার রুম (ডাবল)৬,০০০ টাকাএসি প্রিমিয়ার রুম (৩ জন থাকার)৬,৭৫০ টাকাঅতিরিক্ত বিছানা১,০০০ টাকাহলরুম খরচএলেঙ্গা রিসোর্টের হলরুমে একসঙ্গে ১২০ জন বসতে পারে। এখানে ৮০ ভাগ ভাড়ার টাকা অগ্রীম প্রদান করে বুকিং নিশ্চিত করতে হয়।
আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই এলেঙ্গা রিসোর্টে ৫ টি ভিআইপি এসি স্যুট, ১০টি এসি ডিলাক্স স্যুট, ১৬ টি এসি কক্ষ, ৮ টি নন-এসি কক্ষ, রেস্তোরাঁ, ৫ টি পিকনিক স্পট, ছোট যাদুঘর, জিম, ম্যাসেজ পার্লার, বেকারি, বার, ডিসকো, সুইমিংপুল, সভাকক্ষ এবং প্রশিক্ষণ কক্ষ রয়েছে। এছাড়াও এলেঙ্গা রিসোর্টের নিজস্ব পরিবহনে করটিয়া জমিদার বাড়ি, মধুপুর গড় ও ধনবাড়ির জমিদার বাড়ি ঘুরে দেখার সুযোগ রয়েছে। বিদেশিদের বুকিং এর সময় পাসপোর্টের ফটোকপি জমা দিতে হয়।
যোগাযোগ
ঢাকা অফিস: বাড়ি-517, লেন-10, বারিধারা ডিওএইচএসফোন: +8801713381012Website | Facebook Pageরিসোর্ট অফিস:এলেঙ্গা, কালিহাতী, টাঙ্গাইল ফোন: +8801819410062 ই-মেইল: elenga.project@gmail.comঅন্যান্য সুযোগ সুবিধাএলেঙ্গা রিসোর্টের অথিতিদের পরিবহনের জন্য ১০ টি নিজস্ব গাড়ি রয়েছে। এখানে রয়েছে সার্বক্ষনিক জেনারেটরের ব্যবস্থা। এছাড়াও এলেঙ্গা রিসোর্টে রয়েছে নিজস্ব সাইট সিইংয়ের ব্যবস্থা।
এলেঙ্গা রিসোর্টের রেস্তোরায় সকল দেশি খাবারের সাথে ভারতীয়, চীনা এবং কন্টিনেন্টাল খাবার আবহনের ব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস এবং ব্যাডমিন্টন খেলার সুব্যবস্থা আছে। রিসোর্টে রয়েছে পর্যাপ্ত ফায়ার এক্সিটের ব্যবস্থা।
বাচ্চাদের বিনোদনের জন্য কিডস রুম এবং সকলের জন্য আছে হেলথ ক্লাব। শীতকালে অর্থাৎ নভেম্বর থেকে মার্চ মাসে বেশি ভিড় হওয়ায় অন্তত ১৫ দিন আগে বুকিং দিতে হয়। আর ৫০ জনের ধারণক্ষমতার কনফারেন্স রুমের একদিনের ভাড়া ১২,৫০০ টাকা।
টাঙ্গাইল থেকে কেবল ৭ কিলোমিটার দূরে প্রায় ১৬৭ হেক্টর জায়গা জুড়ে গড়ে উঠা এই রিসোর্টের পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। বুকিংবছরের যেকোনো সময়ে হেড অফিস থেকে এলেঙ্গা রিসোর্টের রুম বুকিং দেয়া যায়, যদিও বুকিং দেয়ার সময় ভাড়ার পরিমানের ৪০ শতাংশ টাকা অগ্রীম প্রদান করতে হয়। বিমানবন্দর থেকে অতিথিরা এলেঙ্গা রিসোর্টের গাড়িতে আসা যাওয়া কতরে পারেন।
আরও পড়ুনরিভেরি হলিডে রিসোর্টকক্সবাজারের সি ভিউ হোটেল ও রিসোর্টকুমিল্লার সেরা আবাসিক হোটেল ও রিসোর্টওয়াটার গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পা, টাঙ্গাইল
বাংলাদেশ ভ্রমণে ফ্লাইট বুক করতে Tripzao তে সার্চ করুন — সেরা দামে দেশের যেকোনো গন্তব্যে যাওয়ার ticket পাবেন।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
এলেঙ্গা রিসোর্ট সম্পর্কে সংক্ষেপে কী জানা দরকার?
এলেঙ্গা রিসোর্ট (Elenga Resort) টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার এলেঙ্গা নামক জায়গাে ২০০৮ সালে সম্পূর্ণ ব্যক্তি মালিকানায় গড়ে উঠে। একদিনের জন্য হলরুম ভাড়া নেয়ার খরচ ২৫,০০০ টাকা। নদী ও গাছগাছালিপূর্ণ গ্রামীণ আবহ এই রিসোর্টকে দিয়েছে ভিন্ন কেবলা।
তথ্য সূত্র: Vromon Guide


