মালয়েশিয়া ই-ভিসা চেকলিস্ট - ২০২৬
🇲🇾
ভিসা চেকলিস্ট

মালয়েশিয়া ই-ভিসা আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র

বাংলাদেশি নাগরিকদের জন্য মালয়েশিয়া ভ্রমণের সর্বশেষ এবং আপডেট তথ্য। সালের সংশোধিত চেকলিস্ট অনুযায়ী আপনার আবেদন গুছিয়ে নিন।

📄

সবার জন্য প্রয়োজনীয় বেসিক ডকুমেন্ট

  • ন্যূনতম ০৭ মাস মেয়াদের মূল পাসপোর্ট এবং পুরাতন পাসপোর্ট (যদি থাকে)।
  • গত ৩ মাসের মধ্যে তোলা ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড, ৩৫x৫০ মিমি, ম্যাট পেপার)।
  • বিগত ০৬ মাসের অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট।
  • ব্যালেন্স: জনপ্রতি কমপক্ষে ১,০০,০০০ টাকা (প্রসেসিং চলাকালীন)।
  • হোটেল বুকিং এবং কনফার্মড এয়ার টিকিট বুকিংয়ের কপি।
  • জাতীয় পরিচয়পত্র (NID) এবং ম্যারেজ সার্টিফিকেট (পরিবারসহ আবেদনের ক্ষেত্রে)।
🏢

ব্যবসায়ীদের জন্য (Businessman)

  • হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি (ইংরেজি অনুবাদ ও নোটারি পাবলিক দ্বারা সত্যায়িত)।
  • লিমিটেড কোম্পানি হলে মেমোরেন্ডাম অফ আর্টিকেলস (Form XII)।
  • কোম্পানির লেটার হেড প্যাড এবং অরিজিনাল ভিজিটিং কার্ড।
💼

চাকুরিজীবীদের জন্য (Job Holder)

  • অফিস থেকে অরিজিনাল নো অবজেকশন সার্টিফিকেট (NOC) লেটার।
  • অফিস আইডি কার্ডের ফটোকপি এবং ভিজিটিং কার্ড।
🩺

ডাক্তার ও আইনজীবীদের জন্য

  • ডাক্তারদের জন্য BMDC এবং আইনজীবীদের জন্য বার কাউন্সিল সার্টিফিকেট।
  • পেশাগত ভিজিটিং কার্ড এবং নিজস্ব লেটার হেড প্যাড।
🎓

ছাত্র-ছাত্রীদের জন্য (Student)

  • শিক্ষাপ্রতিষ্ঠান প্রদত্ত স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি।
  • শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছুটির অনুমতি পত্র বা রিকমেন্ডেশন লেটার।
  • জন্ম নিবন্ধন সনদ (শিশু ও অপ্রাপ্তবয়স্কদের জন্য আবশ্যক)।
👴

অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য (Retired)

  • চাকুরি থেকে অবসর গ্রহণের প্রমাণপত্র বা রিটায়ারমেন্ট সার্টিফিকেট।
  • পেনশন বই বা পেনশনের কপি (যদি প্রযোজ্য হয়)।

মালয়েশিয়া ই-ভিসা গাইড সংগ্রহ করুন

নির্ভুলভাবে নিজে নিজে আবেদনের জন্য আমাদের প্রিমিয়াম ভিডিও গাইডটি এখনই অর্ডার করুন।

গাইডটি অর্ডার করুন