Travel vlog শুরু করতে চান? প্রথম প্রশ্ন — কী equipment লাগবে? দ্বিতীয় প্রশ্ন — বাজেট কত? বাংলাদেশি travel vlogger রা প্রায়ই Western YouTuber দের expensive setup দেখে motivation হারিয়ে ফেলেন। কিন্তু সত্যি কথা হলো — শুরু করতে ফোন আর একটা basic gimbal হলেই চলে। আজ আলোচনা করব বাজেট vs professional setup নিয়ে।
- Beginner বাজেট: ২০,০০০–৪০,০০০৳
- Intermediate: ৬০,০০০–১,২০,০০০৳
- Professional: ২,০০,০০০৳+
- Must-have items: ৫টি core equipment
- Sourcing: Bangladesh + abroad
Camera — Phone vs Dedicated
শুরুতে phone যথেষ্ট। iPhone 14/15 Pro অথবা Samsung S23/S24 Ultra — 4K video shoot করতে পারে cinematic level এ। আলাদা camera নিতে চাইলে Sony ZV-1 (৬০,০০০৳ এর কাছাকাছি Bangladesh এ), অথবা DJI Pocket 3 (৮৫,০০০–৯০,০০০৳)। Pocket 3 stabilization built-in, gimbal লাগে না।
Microphone — Audio Matters Most
Audio video থেকে বেশি important — viewers bad audio sহ্য করে না, bad video করে। Rode VideoMicro বা DJI Mic 2 (wireless) — best choice। DJI Mic 2 দাম ৩৫,০০০–৪০,০০০৳, কিন্তু wireless freedom দেয়। Budget এ Boya BY-M1 (১,৫০০৳) দিয়েও শুরু করা যায়।
Gimbal / Stabilizer
Phone এর জন্য DJI Osmo Mobile 6 (১৫,০০০–১৮,০০০৳)। Smooth tracking, ActiveTrack feature, gesture control। Camera এর জন্য DJI RS 3 Mini। যদি DJI Pocket 3 কিনেন, আলাদা gimbal লাগবে না।
Action Camera — Adventure Shots
GoPro Hero 12 (৪৫,০০০–৫০,০০০৳) — waterproof, ultra wide। বাংলাদেশ থেকে Sundarbans, Saint Martin, বিদেশে Maldives snorkeling, Bali surfing — সব এ কাজে আসে। Insta360 X4 — 360 degree video, reframe edit এ flexibility বেশি।
Drone — Aerial Shots
DJI Mini 4 Pro (১,৩০,০০০–১,৫০,০০০৳) — ২৪৯ গ্রামের নিচে, বেশিরভাগ দেশে registration ছাড়াই উড়ানো যায়। 4K video, obstacle avoidance। বাংলাদেশে drone উড়ানোর জন্য permission লাগে কোথাও কোথাও। বিদেশে যাওয়ার আগে destination এর rule check করুন।
Tripod & Lighting
Manfrotto Pixi (৪,০০০৳) — pocket tripod, vlog এর জন্য আদর্শ। Lighting এ Aputure MC (১২,০০০৳) — pocket-size LED, RGB। হোটেল রুমে interview, vlog এ কাজে আসে।
Accessories — Don’t Forget
SD card (Sandisk Extreme Pro 128GB, ৪,০০০৳), extra batteries, power bank (20,000 mAh), camera bag (Peak Design Travel), lens cleaning kit, microfiber cloth। এই ছোট জিনিসগুলো না থাকলে field এ trip ভেস্তে যেতে পারে।
Equipment heavy হলে check-in baggage এ এক ব্যাগ আলাদা নিন। Tripzao এ ticket বুকিংয়ের সময় checked baggage allowance compare করুন — Emirates, Qatar Airways এ extra baggage সস্তা।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
বাংলাদেশ থেকে এই equipment কোথায় পাওয়া যায়?
Star Tech, Apple Gadget, Star Bazar (Online) — Dhaka তে available। DJI, GoPro এর বাংলাদেশে authorized dealer আছে। বিদেশ থেকে আনতে চাইলে Singapore, Dubai, Bangkok এ অনেক সস্তা।
আমদানি শুল্ক কি দিতে হয়?
হ্যাঁ, camera, drone এ customs duty applicable। ব্যক্তিগত ব্যবহারে limit আছে — এক camera, এক drone duty-free আনা যায় কিছু শর্তে। নতুন rule check করে নিন NBR website থেকে।
Vlog শুরু করতে minimum কত খরচ?
Smartphone (already আছে) + DJI Mic 2 (৩৫,০০০৳) + Pixi tripod (৪,০০০৳) + power bank (৩,০০০৳) = ৪২,০০০৳। এই setup দিয়ে professional level vlog শুরু করা যায়।