Cambodia র রাজধানী Phnom Penh অনেকে skip করেন Angkor Wat এর আকর্ষণে। কিন্তু এই শহরটা না দেখলে Cambodia র আত্মা বোঝা যায় না। ফরাসি colonial architecture, Mekong-Tonle Sap নদীর মিলনস্থল, এবং Khmer Rouge genocide এর কঠিন ইতিহাস — সব মিলিয়ে Phnom Penh একটা জটিল কিন্তু অসাধারণ শহর।
- সময়কাল: ২ দিন যথেষ্ট
- Siem Reap থেকে: Bus ৬ ঘণ্টা USD 10 / Flight USD 60–80
- হোটেল: Riverside area তে USD 15–30/রাত
- ভাষা: Khmer + English (tourist area তে)
- Halal খাবার: পাওয়া যায়, বিশেষত Muslim quarter এ
Day 1: History এবং Culture
Day 2: Genocide Museum এবং Killing Fields
এই দিনটা emotionally কঠিন কিন্তু historically জরুরি। Tuol Sleng (S-21) Genocide Museum — ১৯৭৫–৭৯ এ Khmer Rouge এর prison এবং torture center ছিল এই স্কুল building টা। Entry USD 5, audio guide USD 3 নিলে ভালো।
Choeung Ek Killing Fields — শহর থেকে ১৫ কিমি দূরে। এখানে Khmer Rouge ১৭,০০০ মানুষকে হত্যা করেছিল। Memorial stupa তে হাজারো skull দেখা যায়। Audio guide বাধ্যতামূলকভাবে নিন — context ছাড়া এই জায়গার ভার বোঝা যায় না। Entry USD 6।
খাবার ও হালাল অপশন
Phnom Penh এ Cham Muslim community থাকায় halal restaurant আছে। Muslim quarter শহরের northeast এ। এখানে proper halal certified restaurant পাবেন। Central Market (Psar Thmey) এর আশেপাশে অনেক local restaurant আছে যেখানে vegetarian এবং seafood easily পাওয়া যায়।
Killing Fields এবং Tuol Sleng visit করার পর অনেকে emotionally disturbed হন। এই visit এর পর হালকা কিছু plan রাখুন — riverside হাঁটা বা cafe তে বসা। ছোট বাচ্চা থাকলে এই দুটো জায়গা তাদের জন্য appropriate কিনা ভেবে নিন।
Phnom Penh in, Siem Reap out বা vice versa করলে backtrack করতে হয় না। Tripzao তে open-jaw ticket search করুন।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
Phnom Penh কি Siem Reap এর আগে নাকি পরে যাবো?
ঢাকা থেকে direct connection আসলে Phnom Penh আগে যাওয়া logical। তারপর bus বা flight এ Siem Reap। ফেরার পথে Siem Reap থেকে সরাসরি connect করা যায়।
Tuk-tuk এ কি সারাদিন ঘোরা যায়?
হ্যাঁ, Phnom Penh র একটা tuk-tuk সারাদিনের জন্য USD 15–20 তে ভাড়া করা যায়। Driver গাইড হিসেবেও helpful।
Phnom Penh থেকে Vietnam border crossing সম্ভব?
হ্যাঁ, Moc Bai border দিয়ে bus এ Ho Chi Minh City যাওয়া যায়। সময় লাগে ৫–৬ ঘণ্টা, খরচ USD 10–15।