রাজধানী ঢাকার কাছে গাজীপুরের কাপাসিয়ার সূর্যনারায়ণপুর গ্রামে অপরূপ প্রকৃতির আবহে অঙ্গনা রিসোর্ট (Angana Resort) গড়ে তোলা হয়েছে। ২০০৪ সালে উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লার ভাই সৈয়দ আলী মুরাদ ১৮ বিঘা জমিতে অঙ্গনা রিসোর্ট প্রতিষ্ঠা করেন।
দ্রুত তথ্য
- অবস্থান: ঢাকা, ঢাকা বিভাগ

অঙ্গনা রিসোর্ট সম্পর্কে
নাগরিক জীবনের কর্মব্যস্ততার বাইরে স্বস্তিতে একটা দিন কাটাতে গ্রামীণ আবহের এই রিসোর্ট ইতিমধ্যে বেশ সুনাম অর্জন করেছে। আগত ভ্রমণকারীদের সার্বক্ষণিক নিরাপত্তা ও সেবা দিতে ১৮ জন কর্মচারী নিযুক্ত আছেন। অঙ্গনা রিসোর্টে মাটির ঘর, সুইমিং পুল, ব্যাডমিন্টন কোর্ট, বাগান, পার্ক, পুকুর, মসজিদ, দুইটি খেলার মাঠ, ১৪ কক্ষ বিশিষ্ট একটা বাংলো এবং দুইটি খাচায় প্রায় ১৬ টি হরিণ রয়েছে।
এছাড়া মিটিং, প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের সবধরনের ব্যবস্থা রাখা হয়েছে এখানে।
যোগাযোগ
মোবাইলঃ 01894803511, 01711182626 ফেইসবুকঃ www.facebook.com/anganaresortযাওয়ার উপায়রাজধানী ঢাকা হতে নিজস্ব পরিবহণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের এমপি চেকপোস্ট দিয়ে আরও প্রায় ৭ কিলোমিটার পথ অতিক্রম করলেই অঙ্গনা রিসোর্ট পৌঁছে যাবেন। যে কোন অনুষ্ঠান বা পিকনিক আয়োজনের জন্য অঙ্গনা রিসোর্ট ভাড়া নিতে চাইলে ৭০ থেকে ৮৫ হাজার টাকা খরচ করতে হবে। খরচঅঙ্গনা রিসোর্টে রয়েছে কটেজের প্রতিটি রুমের ভাড়া একদিনের জন্য ৫ হাজার টাকা।
অথবা বাস বা অন্য যেকোন পরিবহণে গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা-কাপাসিয়া সড়কের ‘পাবুররাস্তা’ নামক জায়গা হতে আর কেবল ১ কিলোমিটার দক্ষিণে এগিয়ে গেলেই অঙ্গনা রিসোর্টের দেখা পাবেন।
বাংলাদেশ ভ্রমণে ফ্লাইট বুক করতে Tripzao তে সার্চ করুন — সেরা দামে দেশের যেকোনো গন্তব্যে যাওয়ার ticket পাবেন।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
অঙ্গনা রিসোর্ট সম্পর্কে সংক্ষেপে কী জানা দরকার?
রাজধানী ঢাকার কাছে গাজীপুরের কাপাসিয়ার সূর্যনারায়ণপুর গ্রামে অপরূপ প্রকৃতির আবহে অঙ্গনা রিসোর্ট (Angana Resort) গড়ে তোলা হয়েছে। ২০০৪ সালে উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লার ভাই সৈয়দ আলী মুরাদ ১৮ বিঘা জমিতে অঙ্গনা রিসোর্ট প্রতিষ্ঠা করেন। নাগরিক জীবনের কর্মব্যস্ততার বাইরে স্বস্তিতে একটা দিন কা
তথ্য সূত্র: Vromon Guide


