🇹🇭
VISA CHECKLIST

থাইল্যান্ড ই-ভিসা আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র

বাংলাদেশি নাগরিকদের জন্য থাইল্যান্ডের ভিসা আবেদনের আপডেট চেকলিস্ট। আপনার পেশা অনুযায়ী নিচে ক্লিক করে সরাসরি দেখে নিন।

📄

সবার জন্য প্রয়োজনীয় বেসিক ডকুমেন্ট

  • ০৭ মাস মেয়াদের পাসপোর্ট (পুরানো পাসপোর্ট থাকলে সহ)।
  • গত ৩ মাসের মধ্যে তোলা ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড, ৩৫x৪৫ মিমি)।
  • গত ০৬ মাসের ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি।
  • ব্যালেন্স: জনপ্রতি ১,০০,০০০ টাকা (প্রসেসিং চলাকালীন)।
  • NID এবং বর্তমান ঠিকানার ইউটিলিটি বিলের ফটোকপি।
🏢

ব্যবসায়ীদের জন্য (Businessman)

  • ট্রেড লাইসেন্স কপি (ইংলিশ ট্রান্সলেট এবং নোটারি করা)।
  • লিমিটেড কোম্পানি হলে মেমোরেন্ডাম অফ আর্টিকেলস (Form XII)।
  • কোম্পানির লেটার হেড প্যাড এবং অরিজিনাল ভিজিটিং কার্ড।
💼

চাকুরিজীবীদের জন্য (Job Holder)

  • অফিস থেকে অরিজিনাল এনওসি (NOC) লেটার।
  • অফিস আইডি কার্ডের ফটোকপি এবং ভিজিটিং কার্ড।
  • গত ৩ মাসের স্যালারি সার্টিফিকেট অথবা পে-স্লিপ।
🏛️

সরকারি চাকুরিজীবীদের জন্য (Govt Employee)

  • সরকারি জিও (GO) কপি (ইংলিশ ট্রান্সলেট এবং নোটারি করা)।
  • অফিস আইডি কার্ডের ফটোকপি এবং ভিজিটিং কার্ড।
  • এনওসি (NOC) বা ছুটির অনুমতি পত্র।
🎓

ছাত্র-ছাত্রীদের জন্য (Student)

  • স্টুডেন্ট আইডি কার্ডের উভয় পাশের ফটোকপি।
  • শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছুটির অনুমতি পত্র (Leave Letter)।
  • পিতা-মাতার ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি (যদি স্পন্সর হন)।
🩺

ডাক্তার ও আইনজীবীদের জন্য

  • ডাক্তারদের জন্য BMDC এবং আইনজীবীদের জন্য বার কাউন্সিল সার্টিফিকেট।
  • ব্যক্তিগত ভিজিটিং কার্ড এবং অফিসিয়াল প্যাড।
  • বেসিক ডকুমেন্টের (ব্যাংক স্টেটমেন্ট, পাসপোর্ট) সকল কাগজ।
👴

অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য (Retired)

  • অবসর গ্রহণের প্রমাণপত্র বা রিটায়ারমেন্ট সার্টিফিকেট।
  • পেনশন বই বা মাসিক আয়ের অন্যান্য প্রমাণ (যদি থাকে)।
  • বেসিক পাসপোর্ট ও ব্যাংক স্টেটমেন্টের সকল কাগজ।
🏥

মেডিকেল ভিসার জন্য (Medical)

  • থাইল্যান্ডের হাসপাতাল থেকে ইনভাইটেশন বা অ্যাপয়েন্টমেন্ট লেটার।
  • দেশীয় ডাক্তারের রেফারেন্স লেটার বা মেডিকেল রিপোর্ট।
  • রোগীর বর্তমান শারীরিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ।

Thai eVisa Guide Order করুন

নির্ভুলভাবে নিজে নিজে আবেদনের জন্য ভিডিও গাইডটি সংগ্রহ করুন।

Order Guide Now